বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৯:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপে প্রতিপক্ষের পাঁচ ব্যাটারকে বোল্ড করলো বাংলাদেশের বোলাররা

বিশ্বকাপে প্রতিপক্ষের পাঁচ ব্যাটারকে বোল্ড করলো বাংলাদেশের বোলাররা

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশের বোলাররা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তানকে ৩৭ দশমিক ২ ওভারে ১৫৬ রানে অলআউট করেছে টাইগার বোলাররা। এরমধ্যে আফগানিস্তানের পাঁচ ব্যাটারকে  বোল্ড আউট করেন সাকিব-মিরাজ-তাসকিনরা। বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবারের প্রতিপক্ষের পাঁচ ব্যাটারকে বোল্ড করলো বাংলাদেশের বোলাররা।   


ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানকে সাকিব আল হাসান, মোহাম্মদ নবিকে তাসকিন আহমেদ, আজমতুল্লাহ ওমারজাইকে শরিফুল ইসলাম এবং রশিদ খান-মুজিব উর রহমানকে বোল্ড আউট করেন মেহেদি হাসান মিরাজ।

 

নিজেদের ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে প্রতিপক্ষের পাঁচ বা তার বেশি ব্যাটারকে বোল্ড করার ক্ষেত্রে এটি নবম ঘটনা বাংলাদেশের। সর্বোচ্চ ছয় ব্যাটারকে বোল্ড করার নজির আছে বাংলাদেশের বোলারদের। গেল বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয়দের ছয় ব্যাটারকে বোল্ড করেছিলো বাংলাদেশের বোলাররা।

ঐ ম্যাচে স্পিনার তাইজুল ইসলাম তিন ব্যাটারকে, মোসাদ্দেকস হোসেন-নাসুম আহমেদও মুস্তাফিজুর রহমান ১জন করে ব্যাটারকে বোল্ড আউট করেন।