মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অতিরিক্ত রাত জাগলে হতে পারে যেসব বিপদ

অতিরিক্ত রাত জাগলে হতে পারে যেসব বিপদ

অনেকেরই রাত জাগার অভ্যেস। আজকাল শিশুরাও গভীর রাত পর্যন্ত জেগে থাকে। এমন অভ্যাস যে কতটা ক্ষতিকর তা অনেকেই জানেন না। ঘুমের একটা আদর্শ পরিবেশ রয়েছে। 

ঠিকঠাক ঘুম না হলে বাজে প্রভাব পড়ে শরীরে। ঘুম কম হলেও অলস হয়ে যেতে পারে শরীর। শুধু তাই নয়, কাজে মনোযোগ দেয়া আরও কঠিন হয়ে যায়। শারীরিক অসংখ্য সমস্যাও হতে পারে কম ঘুমের কারণে।

 

শরীরের একটি নির্দিষ্ট চক্র রয়েছে। এজন্য খাবার নির্দিষ্ট সময় আছে। শরীরের পরিপাক ও বিপাক প্রক্রিয়াও এর ভিত্তিতে নির্ধারিত হয়। রাতে সেরাটোনিন হরমোন বাড়ে। এই হরমোন মন শান্ত করার পাশাপাশি ঘুম পাড়াতেও সাহায্য করে। তাছাড়া এই হরমোন দ্রুত চোখের চলাচলকে প্রভাবিত করে যা ইলেক্ট্রোফিজিওলজিক্যাল, নিউরোকেমিক্যাল, জেনেটিক ও নিউরোফার্মাকোলজিক্যাল ভিত্তিতে ঘুমের ক্ষেত্রে একটি প্রধান ভূমিকা পালন করে।এজন্য মধ্যরাতে ঘুম থেকে ওঠা বা একেবারেই না ঘুমালে শরীরের ক্ষতি হয়। এভাবে বিশ্রামের অভাবে আপনার দীর্ঘমেয়াদে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে।

 

শুধু তাই নয়, রাত ১২-৩টার আগে না ঘুমালে ঘুম থেকে জেগে ওঠার পর সেরোটোনিন নিঃসরন কমে যায়। এভাবে শরীরে হরমোনের ভারসাম্য দেখা দিলে তা ভালো কিছু হতে পারে না। এভাবে আপনার মানসিক উদ্বেগ বাড়ার পাশাপাশি, রক্তচাপ, হৃদরোগ এমনকি অনিদ্রা রোগও বাড়তে পারে। তাই গভীর রাত জাগবেন না।