সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাবিনা ইয়াসমিন গানে ফিরলেন সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে

সাবিনা ইয়াসমিন গানে ফিরলেন সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে

বিনোদন প্রতিবেদক:-

 

নন্দিত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন প্রায় এক বছর পর মঞ্চে গাইতে উঠেছিলেন। তবে গত ৩১ জানুয়ারি গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং দ্রুত হাসপাতালে ভর্তি হতে হয়। চিকিৎসকের পরামর্শ ছিল বিশ্রাম, কিন্তু বর্তমানে অনেকটা সুস্থবোধ করায় আবারও গানে ফিরেছেন সাবিনা ইয়াসমিন।
 

সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে তিনি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। এই গানে তার সহশিল্পী হিসেবে আছেন আরেক বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী। গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। একই গানে এ প্রজন্মের আরও দশজন শিল্পী কণ্ঠ দিয়েছেন। জানা গেছে, গানটি আসছে ঈদের জনপ্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচার হবে।
 

এক বছর গানের বাইরে থাকার পর ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে মঞ্চে উঠেছিলেন সাবিনা ইয়াসমিন। প্রায় সোয়া এক ঘণ্টা গান পরিবেশনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গুলশানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং রাতের দিকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি তিন দিন চিকিৎসাধীন ছিলেন। এরপর বাসায় ফিরে বিশ্রাম নেন কিছুদিন।