সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে পপুলেশন মুভমেন্ট অপারেশনে (পিএমও) কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: লজিস্টিকস কো–অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। সাপ্লাই চেইন, ওয়্যারহাউস বা প্রকিউরমেন্টে প্রফেশনাল ডিগ্রি থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। উন্নয়ন সেক্টর, বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা—রেডক্রস বা এ ধরনের সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। রিপোর্ট রাইটিংয়ে দক্ষ হতে হবে। উপস্থাপনায় দক্ষতাসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ট্যালি বা এ ধরনের সফটওয়্যারের কাজ জানতে হবে।

বয়স: ৪৫ বছর (অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসে ৮০ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে)।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ জুলাই ২০২৪।