সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

পাট গবেষণা ইনস্টিটিউটে নবম গ্রেডে চাকরির সুযোগ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)। দুই ক্যাটাগরিতে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডের এই চাকরিতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। 
 

১. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (স্থায়ী) 
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএসসি (কৃষি)/বিএসসি(টেক)/এমএস/এমএসসি ডিগ্রি। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যুনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড–৯)। পদসংখ্যা ১২ টি।

 

২. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (অস্থায়ী)
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএসসি (কৃষি)/বিএসসি(টেক)/এমএস/এমএসসি ডিগ্রি। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যুনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড–৯)। পদসংখ্যা ১ টি। 

 

আবেদনকারীর বয়সসীমা ২৯ জুলাই, ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত হতে পারবে। এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩০ জুন থেকে ২৯ জুলাই ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।