বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৯:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাষ্ট্রের লিগে যোগ দিচ্ছেন ফরাসি তারকা জিরুদ

যুক্তরাষ্ট্রের লিগে যোগ দিচ্ছেন ফরাসি তারকা জিরুদ

এবার মেজর লিগ সকার ক্লাব লস এ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিচ্ছেন ফ্রান্সের রেকর্ড গোলদাতা অলিভার জিরুদ। ৩৭ বছর বয়সী জিরুদের সঙ্গে ইতালিয়ান ক্লাব এসি মিলানের চুক্তি চলতি মৌসুমের পরেই শেষ হয়ে যাচ্ছে। 
আগামী ১ আগস্ট থেকে ক্যালিফোর্নিয়ার ক্লাবটির সঙ্গে জিরুদের ১৮ মাসের চুক্তির মেয়াদ শুরু হতে যাচ্ছে। এ নিয়ে গত দুই দশকেরও বেশি সময় ধরে ২০১৮ বিশ্বকাপ জয়ী এই তারকা ক্যারিয়ারের অষ্টম ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। 
ফরাসি ক্লাব গ্রেনবেলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন জিরুদ। মন্টিপিলিয়ারে যোগ দেবার আগে ইস্ট্রেস ও ট্যুরসেও খেলেছেন। ২০১২ সালের হয়ে প্রথমবারের মতো লিগ ওয়ান শিরোপা জয় করেন মন্টিপিলিয়ারের জার্সিতে। এরপর নয় মৌসুম কাটিয়েছেন ইংল্যান্ডে। 
২০১২-১৮ সাল পর্যন্ত আর্সেনালে কাটিয়ে তিন মৌসুম খেলেছেন চেলসিতে। ২০২১ সালে ব্লুজদেও হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেন। ২০২১ সালে মিলানে যোগ দেবার পরের বছরের সিরি-এ শিরোপা জয় করেন। জাতীয় দলের জার্সিতে ১৩১ ম্যাচে সর্বোচ্চ ৫৭ গোল করেছেন।