শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:০১:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

জাতীয় পার্টি কার্যালয় ঘিরে উত্তেজনা: সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন

জাতীয় পার্টি কার্যালয় ঘিরে উত্তেজনা: সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ ও পাল্টা কর্মসূচি ঘোষণার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে কার্যালয়টি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর একাধিক দল এলাকায় টহল দিচ্ছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জাপা কার্যালয় ঘিরে উত্তেজনা শুরু হয়। ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক জনতার ব্যানারে একদল কর্মী মিছিল নিয়ে কার্যালয়ের সামনে গেলে জাপা কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার সমাবেশের ঘোষণা দিলে জাপা। অন্যদিকে, ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’ ব্যানারে পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। জাপা পরে তাদের সমাবেশ স্থগিত করলেও, কোনো ঝুঁকি না নিয়ে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ রানা জানান, নিষেধাজ্ঞার কারণে এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন দল টহল দিচ্ছে এবং সেনাবাহিনীও মোতায়েন রয়েছে।