সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে টেকনিক্যাল অফিসার পদে নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সিভির ফরম্যাট পূরণ করে ই-মেইলে আবেদন পাঠাতে হবে।


পদের নাম: টেকনিক্যাল অফিসার—ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো বেসরকারি সংস্থায় ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামে কারিগরি পদে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ভোকেশনাল ট্রেনিং কারিকুলামের উন্নয়ন, প্রশিক্ষণ মডিউল তৈরি, উদ্যোক্তা উন্নয়ন, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের কর্মসূচির পরিকল্পনা, ডকুমেন্টেশন ও রিপোর্টিংয়ে বিস্তর জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ২৭ থেকে ৪০ বছর
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ৫৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে) এ ছাড়া মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইট থেকে নির্ধারিত সিভির ফরম্যাট ডাউনলোডের পর তা পূরণ করে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ hr@coastbd.net এই ঠিকানায় ই-মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৩।