শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৬:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ছে, সাধারণ মানুষের চাপ বাড়ছে

নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ছে, সাধারণ মানুষের চাপ বাড়ছে

ঢাকা প্রেস
নওগাঁ প্রতিনিধি:-


 

নওগাঁর বাজারে সবজি, ডিমসহ নিত্যপণ্যের দাম দিন দিন বাড়ছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম ১০-২০ টাকা বেড়েছে। কাঁচামরিচের দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে এবং পালংশাকের দাম পৌঁছেছে ১০০ টাকা কেজিতে। সবুজ ও লাল শাকের দামও ৫০ টাকা কেজিতে উঠেছে। এছাড়া, ডিমের হালির দাম ৪৫ টাকা থেকে বেড়ে ৫৫ টাকায় পৌঁছেছে।
 

ব্যবসায়ীরা জানাচ্ছেন, স্থানীয় উৎপাদন কমে যাওয়ায় বাহির থেকে সবজি আনতে হচ্ছে, যার ফলে দাম বাড়ছে। অন্যদিকে, ডিমের ক্ষেত্রে বাজারে অন্যান্য পণ্যের দাম বেশি হওয়ায় মানুষের চাহিদা বেড়েছে, যা দাম বাড়ার একটি কারণ।
 

ক্রেতারা জানিয়েছেন, পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি, বাজারে অন্যান্য খাদ্যপণ্যের দাম বেশি হওয়ায় তারা প্রয়োজন মেটাতে ডিম কিনছেন। কিন্তু দামের এই ঊর্ধ্বগতি তাদের জন্য চাপ সৃষ্টি করছে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে।