সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১২:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তিন দশক পর আবারও ‘কুলি’ চরিত্রে ফিরছেন ওমর সানী

তিন দশক পর আবারও ‘কুলি’ চরিত্রে ফিরছেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক

 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমা ‘কুলি’–তে কুলি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেতা ওমর সানী। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ওই চলচ্চিত্রের প্রায় তিন দশক পর আবারও একই চরিত্রে তাকে দেখা যেতে যাচ্ছে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
 

সম্প্রতি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে শুরু হয়েছে ‘ব্ল্যাক’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্যধারণ। ব্যস্ত এই টার্মিনালকেই বাস্তবধর্মী লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে গল্পের আবহ ফুটিয়ে তুলতে।
 

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, এটি ছোট পরিসরের একটি কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। তিনি জানান, এখানে তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। তার ভাষায়, “আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই কুলির চরিত্রকে ঘিরেই এই চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি হয়েছে। প্রায় তিন দশক পর আবার নিজেকে কুলির চরিত্রে আবিষ্কার করেছি। বিস্তারিত এখনই বলতে চাই না, দর্শক পর্দায় দেখেই উপভোগ করবেন।”
 

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্ল্যাক’ পরিচালনা করেছেন মহিন খান এবং চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির। নির্মাতা জানান, এটি একটি ভিন্নধর্মী কাজ, যেখানে মাদকবিরোধী বার্তা তুলে ধরা হয়েছে। তার মতে, গল্পের মূল বিষয় মাদক ব্যবসা ও সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা। এখানে ওমর সানীকে দেখা যাবে একজন প্রতিবাদী কুলির চরিত্রে, যিনি মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন।
 

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে চলচ্চিত্রটি অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে।
 

নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে নিয়মিত অভিনয়ে কম দেখা গেলেও ভালো গল্প ও চরিত্র পেলে এখনো ক্যামেরার সামনে দাঁড়ান। সেই ধারাবাহিকতায়ই ‘ব্ল্যাক’–এ তার নতুন করে ‘কুলি’ চরিত্রে প্রত্যাবর্তন দর্শকের আগ্রহ তৈরি করেছে।