শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

প্রকাশ্যে গুলি ছুড়ে ধরা পড়লেন সাবেক সংসদ সদস্য, জনতার গণপিটুনি

প্রকাশ্যে গুলি ছুড়ে ধরা পড়লেন সাবেক সংসদ সদস্য, জনতার গণপিটুনি

ঢাকা প্রেস নিউজ

 

নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলকে প্রকাশ্যে গুলি ছোড়ার পর স্থানীয় জনতা আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে।
 

রোববার (১৭ নভেম্বর) হবিগঞ্জের চুনারুঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন একটি পিস্তল ও গুলিসহ তাকে ধরে চুনারুঘাট থানায় সোপর্দ করে। পরে সেনাবাহিনী তাকে থানার হেফাজত থেকে নিজেদের জিম্মায় নিয়ে যায়।
 

হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান ঘটনাটি নিশ্চিত করেছেন।
 

স্থানীয়দের ভাষ্যমতে, এক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা কাটাকাটির জেরে রানা মোহাম্মদ সোহেল তার লাইসেন্সকৃত পিস্তল থেকে গুলি ছোড়েন।
 

পুলিশ সুপার রেজাউল হক জানান, “রানা মোহাম্মদ সোহেল চুনারুঘাটের পাকুরিয়া এলাকায় প্রকাশ্যে গুলি চালান। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর সেনাবাহিনী তাকে তাদের হেফাজতে নেয়। তার পিস্তল ও গুলি থানা হেফাজতে রাখা হয়েছে এবং সেনাবাহিনী এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।”
 

তিনি আরও বলেন, “রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে হবিগঞ্জের বাইরের থানাগুলোতে মামলা রয়েছে। তিনি চুনারুঘাটে বেড়াতে এসেছিলেন।”
 

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, “থানা থেকে তাকে সেনাবাহিনীর শাহজিবাজার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। শুনেছি, তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।”