শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৫:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলাকারী প্রধান ০২ আসামী গ্রেফতার।

সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলাকারী প্রধান ০২ আসামী গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

১৫ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত ০৭:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নিচু ধুমি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিরোধী সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলাকারী প্রধান দুই আসামী ১। মোঃ আলামিন (৩০), পিতা-সাধু, সাং-নিচুধুমি, ২। মোঃ আওয়াল (৩১), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া উভয় থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়।  


উল্লেখ্য, গত ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কাইটাপাড়া কৃষ্ণ গোবিন্দপুর এলাকায় মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারকৃত আসামী এবং তার সহযোগী সহ চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক এর উপর হামলা করেন। পরবর্তীতে উক্ত সম্পাদক বাদী হয়ে গত ১৪ এপ্রিল ২০২৫ ইং তারিখ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নামে চাঁপাইনববাগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়েরের অল্প সময়ের মধ্যে মামলার অন্যতম ১ ও ২নং আসামীকে চাঁপাইনাববগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নিচুধুমি এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারে র্যা বের অপারেশন কার্যক্রম অব্যাহত রয়েছে।


উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।