সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ, উত্তীর্ণ ২৯৭৩ জন 

বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির  ফল প্রকাশ, উত্তীর্ণ ২৯৭৩ জন 

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ২ হাজার ৯৭৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

 

গতকাল শনিবার বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে চলে ৯ মার্চ পর্যন্ত। এতে ২ হাজার ৯৭৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া পাঁচজন প্রার্থীর ফল স্থগিত করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।