শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

৭০ দিন পর উদ্ধার হল নিখোঁজ কিশোর জিহাদ

৭০ দিন পর উদ্ধার হল নিখোঁজ কিশোর জিহাদ

ঢাকা প্রেস
আশুলিয়া প্রতিনিধি:-

 

ঢাকার আশুলিয়ায় গত ৫ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন কিশোর জিহাদ। দীর্ঘ ৭০ দিন পর তাকে গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করেছে পুলিশ।
 

জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জিহাদ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে অনেক খুঁজেছেন। তবে কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন তারা।

 

পুলিশ জানিয়েছে, জিহাদ মা-বাবার ওপর রাগ করে বাসা থেকে বের হয়ে যান। পরে তিনি টঙ্গীতে এক ব্যক্তির সহযোগিতায় কাজ শুরু করেন। নিখোঁজের পরদিন তার মোবাইল চুরি হয়ে যায়। এই মোবাইলের সূত্র ধরেই তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

জিহাদকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই খবরে পরিবারের সদস্যরা আনন্দে আত্মহারা। জিহাদের বাবা বেলাল হোসেন জানিয়েছেন, তিনি ভেবেছিলেন তার ছেলেকে আর কখনো ফিরে পাবে না। পুলিশের এই প্রচেষ্টায় তিনি খুব খুশি।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক অলক কুমার দে জানিয়েছেন, তিনি জিহাদ উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করেছেন। তথ্যপ্রযুক্তির সাহায্যে খুব কম সময়ের মধ্যেই জিহাদকে খুঁজে পাওয়া গেছে।