সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শিরিন শিলার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ: থানায় সাধারণ ডায়েরি

শিরিন শিলার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ: থানায় সাধারণ ডায়েরি

ঢাকা প্রেস

বিনোদন ডেক্স:-

 

ঢাকা, ৮ সেপ্টেম্বর: চিত্রনায়িকা শিরিন শিলা নিজের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা তথ্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। তিনি একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এই চ্যানেলগুলো তাকে নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য প্রচার করে তার চরিত্রহানি করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
শিরিন শিলা জানান, সম্প্রতি সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। তাকে অসামাজিক কাজে জড়িত বলে অভিহিত করা হচ্ছে। এই মিথ্যাচার তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলছে।
তিনি আরও বলেন, "প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য দিয়ে কনটেন্ট তৈরি করে প্রচার করছে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আমার সম্মান নষ্ট করে ভিউ-বাণিজ্য করা হচ্ছে। আমি সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হচ্ছি। আমার পরিবার ও আত্মীয়-স্বজনের সম্মানহানি হয়েছে।"
শিরিন শিলা জানান, তিনি এই বিষয়ে সাইবার ক্রাইমেও মামলা করবেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।