শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৮:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বিজিবির দুই অভিযানে টেকনাফে এক লাখ ইয়াবা জব্দ, দুই মিয়ানমারি আটক

বিজিবির দুই অভিযানে টেকনাফে এক লাখ ইয়াবা জব্দ, দুই মিয়ানমারি আটক

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজারের টেকনাফে বিজিবির তৎপরতায় এক দিনে দুটি আলাদা অভিযানে এক লাখ ইয়াবা জব্দ হয়েছে এবং দুই মিয়ানমারি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
 

মঙ্গলবার (৫ নভেম্বর) টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
 

গ্রেপ্তারকৃতরা হলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার নাগপুরা এলাকার বাসিন্দা মো. রফিক মিয়া (৪২) ও মো. রুহুল আমিন (২৫)।
 

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শ্মশানঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসার খবরে বিজিবি অভিযান চালায়। এ সময় নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে একটি ব্যাগসহ দুই ব্যক্তিকে কূলের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
 

এর আগে, একই দিন ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর উনচিপ্রাং পয়েন্টে অভিযান চালিয়ে গেঞ্জি মোড়ানো একটি পোটলা থেকে আরও ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
 

ইয়াবাসহ আটক দুই ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন।