শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৬:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মুরাদনগরে বিএনপিতে নির্যাতনকারীদের কোনো স্থান নেই

মুরাদনগরে বিএনপিতে নির্যাতনকারীদের কোনো স্থান নেই

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-

 

মুরাদনগরে উপজেলা বিএনপি আয়োজিত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি আহবায়ক মহিউদ্দিন অঞ্জন বলেছেন, বিএনপিতে নির্যাতনকারী, হামলা ও লুটপাটকারীদের কোনো স্থান নেই। বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগীদের নাম ভাঙিয়ে যারা এই ধরনের রাষ্ট্র, সমাজ ও আইনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হবে, দল তাদের কোনো দায়িত্ব নেবে না।  যারা ১৬ বছর ধরে গুম-খুন বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে, দেশের সম্পদ লুট করেছে এদেশের মানুষ তাদের ক্ষমা করবে না। যাদের নির্যাতন অত্যাচারে বিএনপি’র হাজার হাজার নেতাকর্মী বাড়িছাড়া, ঘরছাড়া হয়েছিল, তাদেরকে ধরে ধরে আইনের আওতায় সোপর্দ করা হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।

 

তিনি ৫ই আগস্ট ছাত্র-জনতার মহাবিপ্লবের মাধ্যমে অর্জিত এই মহাবিজয়কে যারা নস্যাৎ করার চক্রান্ত করছে তাদেরকে মোকাবিলা করতে দলের সকল স্তরের নেতাকর্মীকে সদাপ্রস্তুত থাকার আহ্বান জানান।

 

রবিবার (৮সেপ্টেম্বর)বিকাল ৪টার দিকে মুরাদনগর উপজেলা কবি নজরুল হল রুমে এক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএনপি যুগ্ম আহবায়ক মোল্লা মজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদস্য সোহেল আহমেদ বাবু,, কৃষক দলের আহবায়ক মোঃ নায়েব আলী,যু বদল আহবায়ক মাসুদ রানা, সদস্য সৈয়দ হাসান আহমেদ, কোরআন তেলোয়াত করেন হাফেজ নজরুল মাহমুদ প্রমুখ।