মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৫:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত বনমন্ত্রী শাহাব উদ্দিন

পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত বনমন্ত্রী শাহাব উদ্দিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন। বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে তার নির্বাচনী এলাকা গঠিত।

এই দুই উপজেলার সর্বমোট ১১২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি নৌকা প্রতীকে সর্বমোট ভোট পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩০৮টি। দুই উপজেলায় শতকরা ভোট সংগ্রহ হয়েছে ৪৪.৬৭ ভাগ।

বড়লেখা ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার নাজরাতুন নাঈম এবং জুড়ী ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার লুসিকান্ত হাজং রোববার রাত পৌনে ৯টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।