শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৫:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঢাকা প্রেস নিউজ

 

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুক্রবার রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ইপিজেড এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক ঘটনাস্থলেই মারা যান।
 

নিহতরা হলেন, মোকতার (২৮) ও রুবেল (৩৬)। তারা দুজনেই নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকার বাসিন্দা।
 

চট্টগ্রাম ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।