শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪২:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নোয়াখালীতে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন

নোয়াখালীতে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন

ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-


 

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় সারা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতা শারমিন আক্তারের অভিযোগ, তার শ্বশুরবাড়ির লোকজন মিলে তাকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে।
 

গত ১৩ আগস্ট রাতে উপজেলার পূর্ব চরবটা ইউনিয়নে এই ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
 

শারমিন জানান, পারিবারিক কলহের জের ধরে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তাকে নির্যাতন করে। তিনি আরও বলেন, তার এক মেয়ের হার্টের সমস্যা থাকায় ৫০ হাজার টাকা দরকার ছিল। ভিক্ষা করে টাকা জোগাড় করতে দেরি হওয়ায় স্বামী তার ওপর অভিযোগ তুলে।
 

চরজব্বর থানার ওসি কাউছার আলম ভূঁইয়া জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।