শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের দেড় কিলোমিটার এলাকা ‘সাইলেন্ট জোন’

আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের দেড় কিলোমিটার এলাকা ‘সাইলেন্ট জোন’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের দেড় কিলোমিটার এলাকা আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে ‘সাইলেন্ট জোন’ বা ‘নীরব এলাকা’ হবে। এ ছাড়া আজ থেকেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্যোগ বাস্তবায়নে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। 

 

এর আগে, গত রোববার (২৯ সেপ্টেম্বর) সকালের দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক বার্তায় বিমানবন্দর ও এর আশপাশের দেড় কিলোমিটার নীরব এলাকা ঘোষণা করে। আজ থেকে তা কার্যকর হয়েছে।


জানা গেছে, বিমানবন্দরের সার্বিক পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় ১ অক্টোবর থেকে বিমানবন্দর চত্বর ও সামনের সড়কের লা মেরিডিয়ান হোটেল থেকে উত্তরার স্কলাসটিকা ক্যাম্পাস পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে হর্ন বাজানো বন্ধের সিদ্ধান্ত হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করা হবে। নির্দেশনা বাস্তবায়নে ৭ দিন পরিচালিত হবে যৌথ ভ্রাম্যমাণ আদালত।

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম গণমাধ্যকে বলেন, ‘আমরা চাচ্ছি, হর্নমুক্ত পরিবেশ ঘোষণার মাধ্যমে গাড়ির চালকদেরকে সচেতনতার অন্তর্ভুক্ত করার। অভ্যাসগতভাবেই যেন হর্ন কম বাজানো হয়। এর মাধ্যমে পরিবেশ দূষণটা কমে আসবে। সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’


নীরব এলাকা কার্যকরে দেড় কিলোমিটারে তিনটি পয়েন্টে থাকবে পরিবেশ অধিদপ্তর, বিমানবন্দর ও বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট টিম। লা মেরিডিয়ানের সামনে পরিবেশ অধিদপ্তর, বিমানবন্দরের সামনের গোলচত্বরে বেবিচক, স্কলাস্টিকা পয়েন্টে থাকবে বিআরটিএ।