শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০১:২৮:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ডিভি লটারি: বাংলাদেশিরা কেন আবেদন করতে পারবে না ?

ডিভি লটারি: বাংলাদেশিরা কেন আবেদন করতে পারবে না ?

ঢাকা প্রেস নিউজ


ডিভি লটারির মূল উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের একটি বৈচিত্র্যময় পুল তৈরি করা। তবে প্রতিবছর অসংখ্য আবেদন আসে। তাই, যুক্তরাষ্ট্র সরকার কিছু নির্দিষ্ট দেশ থেকে আসা আবেদনগুলোকে সাময়িকভাবে বাদ দেয়। এটি করা হয় যাতে বিভিন্ন অঞ্চল থেকে মানুষের যুক্তরাষ্ট্রে আসার সুযোগ সমানভাবে বণ্টিত হয়।

 

যেসব দেশ থেকে গত কয়েক বছরে বেশি সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসিত হয়েছে, সেসব দেশের নাগরিকদের ডিভি লটারিতে অংশগ্রহণের সুযোগ সাময়িকভাবে স্থগিত করা হয়। বাংলাদেশও সেই দেশগুলোর মধ্যে একটি।


এই ডিভি প্রোগ্রামে যেসব দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন না, সেগুলো হলো: বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন, কলোম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য (উত্তর আয়ারল্যান্ড ছাড়া), ভেনেজুয়েলা ও ভিয়েতনাম।


 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ১৮৫ ধরনের ভিসা চালু রেখেছে। এর মধ্যে লটারির মাধ্যমে দেয়া ডিভি বেশি জনপ্রিয়। প্রতিবছর এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫৫ হাজারের বেশি মানুষকে স্থায়ীভাবে নাগরিকত্ব দেয় মার্কিন প্রশাসন।

 

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এর ওয়েবসাইটে প্রকাশিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আবেদনের বিস্তারিত বিবরণ দেওয়া আছে।