শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

হাট ইজারা নিয়ে বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

হাট ইজারা নিয়ে বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:-

 

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর হাটের ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে মমিনপুর বাজারে এই সংঘর্ষ হয়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা ১৪৩১ সালের জন্য মমিনপুর হাটের ইজারা পান যুবদল নেতা রুবেল সরদার। একই হাটের ইজারার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, কিন্তু তিনি ইজারা পাননি। এতে ক্ষুব্ধ হন কুদ্দুস এবং তার অনুসারীরা। নতুন ইজারাদারদের ১৫ এপ্রিল থেকে হাট পরিচালনার নির্দেশনা দেয় উপজেলা প্রশাসন।
 

বুধবার রাতে রুবেল সরদার ও তার সহযোগীরা হাটে হাসিল আদায় করতে গেলে কুদ্দুসপন্থীদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে রুবেলপন্থী আব্দুল কুদ্দুস বয়াতি (৬০), মামুন বয়াতি (৪৮) ও রেজাউল বয়াতি (৫২) গুরুতর আহত হন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যরা হলেন জুলহাস (২৮), নুর মোহাম্মদ আকন (৪৫) ও দপু আকন (৪০), যারা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
 

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় রুবেলপন্থীরা ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, “এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”