শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

সুন্দরবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুন্দরবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকা প্রেস নিউজ

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকালে টেপারবিল এলাকায় ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। দুপুরের দিকে বন বিভাগও বিষয়টি নিশ্চিত করে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

স্থানীয়দের মতে, পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। বনরক্ষীরা আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে দ্রুত ফায়ার লাইন কাটা শুরু করেছেন।

 

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা হয়েছে। এর মধ্যে শরণখোলা ও মোড়েলগঞ্জ ফায়ার স্টেশন ইতোমধ্যে পৌঁছেছে, আর রামপাল ও কচুয়া থেকে আরও দুটি ইউনিট রওনা দিয়েছে বলে জানিয়েছেন শরণখোলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম।

 

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস জানিয়েছেন, আগুন বনের খাল থেকে দুই-আড়াই কিলোমিটার দূরে জ্বলছে। আশপাশে পানির উৎস না থাকায় খালে জোয়ার এলে নৌপথে পানির পাম্প নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।

 

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, "আগুন লাগার খবর পেয়েছি, ঘটনাস্থলে যাচ্ছি। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

 

গত বছরের ৪ মে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় ৪ একর বনভূমি পুড়ে গিয়েছিল। এক বছরের মধ্যে আবারও আগুন লাগায় পরিবেশবিদরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
 

বিশেষজ্ঞদের মতে, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপই সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে পারে।