সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেলে রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে

প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেলে রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে

সম্প্রতি অনুষ্ঠিত রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেলে এ পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। মঙ্গলবার সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে  তিনি এ কথা বলেন। গত ৫ জুলাই রেলওয়েতে ৫১৬ পদে নিয়োগের লক্ষ্যে পিএসসির অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিসিএসসহ পিএসসির অধীনে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়টি গণমাধ্যমে উঠে আসার প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


পিএসসির চেয়ারম্যান জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। কমিটির সুপারিশ পেলে পরীক্ষা বাতিল করা হবে। এদিকে, রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার পিএসসির সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চাকরিপ্রার্থীরা।