শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:০২:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

টিসিবির পণ্য পাচ্ছেন ৪০ লাখ শ্রমিক: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

টিসিবির পণ্য পাচ্ছেন ৪০ লাখ শ্রমিক: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ঢাকা প্রেস নিউজ


আগামী ১ অক্টোবর থেকে দেশের ৪০ লাখ শ্রমিক টিসিবির ন্যায্যমূল্যের পণ্য পাবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

রোববার সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, "আগামী ১ অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় এই কার্যক্রম শুরু হবে।"
 

শ্রমিকদের কল্যাণে দেশের বিভিন্ন শিল্পগ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, "সকল শিল্প কারখানাকে শ্রমিককল্যাণ তহবিলের আওতাভুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে তহবিল থেকে শ্রমিকদেরকে সহায়তা দেওয়া হবে।"
 

শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব সমস্যার সমাধানও করা হবে জানিয়ে তিনি বলেন, "শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে। তবে যারা আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।"