শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:২১:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

হোমনায় পাইপগান ও ককটেলসহ ১ জনকে গ্ৰেফতার করেছে যৌথবাহিনী 

হোমনায় পাইপগান ও ককটেলসহ ১ জনকে গ্ৰেফতার করেছে যৌথবাহিনী 

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ-

 

হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে  একটি দেশীয় তৈরি পাইপগান ও ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধারসহ একজনকে গ্ৰেফতার করা হয়েছে।

মঙ্গলবার(২২ সেপ্টম্বর) রাতে ঘারমোড়া কান্দারহাটির সৈয়দ আলী প্রধানের বাড়িতে লেফটেন্যান্ট মো. ইফতেখার উদ্দিন মাহমুদ ও পুলিশের এসআই (নিঃ) মো. আব্দুস সবুর সঙ্গীয় ফোর্সসহ সেনাবাহিনী ও পুলিশের এ যৌথ অভিযান চালানো হয়। 

এতে বড় ঘামোড়া গ্ৰামের মো. ফরিদ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ আল মামুনকে (২৯) গ্ৰেফতার করে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্ৰেফতার মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হোমনা থানায় অস্ত্র আইনে দুটি মামলা হয়। পরে তাকে কুমিল্লা জেলা আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দুটি তদন্তাধীন আছে।