শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৬:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ময়মনসিংহ র‌্যাব- ১৪ এর ২ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ  গ্রেফতার ৩

ময়মনসিংহ র‌্যাব- ১৪ এর ২ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ  গ্রেফতার ৩

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় বিপুল পরিমাণ বিদেশী মদের চালান ময়মনসিংহ জেলার তারাকান্দা রোড হতে শহরের উদ্দেশ্যে রওনা করেছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক নির্দেশক্রমে সিপিএসসি’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৯ মার্চ  দুপুর অনুমান ১৪:০০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ পশ্চিম বাজার সাকিন জনৈক জুয়েল মিয়ার ভাতের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে মোঃ সোহেল মিয়া (৩১), পিতা-ইদু মিয়া, সাং-পাড়ার টেক, থানা- কালিগঞ্জ, জেলা-গাজীপুর‘কে ২০২বোতল বিদেশী মদ ও কালো রংয়ের একটি প্রাইভেটকার‘সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ওজন ১৩৩ লি: ৫০০ মি:লি: এবং আনুমানিক বাজার মূল্য ১৭,৮০,০০০/-টাকা।
 

অপর একটি অভিযানে র‌্যাব-১৪, ময়মনসিংহ সিপিএসসি’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এর নেতৃত্বে আভিযানিক দল ১৯ মার্চ  দুপুর অনুমান ১২:১০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন সিটি কর্পোরেশন এর ১৮ নং ওয়ার্ডস্থ পাটগুদাম ব্রীজের পশ্চিম পাড় জয়বাংলা চত্ত্বর সংলগ্ন জনৈক বাদল মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১/সজিত রাজ ধর(১৯), পিতা-কৃষ্ণ রাজ ধর, ২।মো: শিপন খান (১৯), পিতা- জালাল খান, উভয় সাং-কৃষ্ণের চর, থানা-দুর্গাপুর,  জেলা-ময়মনসিংহ‘কে ১১বোতল বিদেশী মদ‘সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ওজন ৮ লি: ২৫০ মি:লি: এবং আনুমানিক বাজার মূল্য ১,১০,০০০/-  টাকা।
 

উক্ত বিষয়ে ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরপূর্বক আসামীসহ আলামত হস্তান্তর করা হয়েছে।