শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৪:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সিলেট মহানগর যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

সিলেট মহানগর যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

ঢাকা প্রেস
ছাতক (সুনামগঞ্জ) ‍উপজেলা প্রতিনিধি:-

 

সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট মহানগর যুবলীগের এমদাদ হোসেন ইমু এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ। তাদের বিরুদ্ধে সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার হওয়া দুই যুবলীগ নেতা কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি।

গ্রেপ্তারের পর তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান।