শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪২:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাজশাহী ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রুনু ভারতে গ্রেপ্তার

রাজশাহী ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রুনু ভারতে গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত ২ নভেম্বর পশ্চিমবঙ্গের মালদহ জেলায় ভারতীয় সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে।
 

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জেরে রুনু দেশত্যাগ করে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। তিনি বাংলাদেশ সীমান্ত টিকাপাড়া ও কেদারিপাড়া বর্ডার আউটপোস্টের মাঝখান দিয়ে উন্মুক্ত সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করার সময় বিএসএফের হাতে ধরা পড়েন।
 

জানা যায়, রুনু ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির সাথে জড়িত ছিলেন। গত ৫ আগস্টের ঘটনার পর তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে দুটি হত্যা মামলাও রয়েছে।
 

গ্রেপ্তারের পর ফয়সাল আহমেদ রুনুকে মালদহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাকে জেরা করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।