বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৫:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুই ওপেনারের সেঞ্চুরি, গুজরাট হারাল চেন্নাইকে

দুই ওপেনারের সেঞ্চুরি, গুজরাট হারাল চেন্নাইকে

শুক্রবার (১০ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাইকে ৩৫ রানে হারিয়েছে গুজরাট টাইটান্স। দলের জয়ে বড় অবদান রেখেছেন দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিল। দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। দুর্দান্ত ব্যাটিং করে ওপেনিংয়ে রেকর্ড জুটি গড়েছেন তারা।
টস হেরে ব্যাটিংয়ে শুরু থেকেই চেন্নাইয়ের বোলারদের ওপর চড়াও হন সুদর্শন এবং গিল। পাওয়ারপ্লে থেকে আসে ৫৮ রান। পাওয়ারপ্লের পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন গুজরাটের এই দুই ব্যাটার। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ১৩২ রান নেন তারা। 

উদ্বোধনী জুটি থেকে আসে ২১০ রান। তাতে রেকর্ডবুকে নামও উঠে যায় সুদর্শন এবং গিলের। আইপিএলের ইতিহাসে ওপেনিং জুটিতে যুগ্মভাবে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়েছেন এই দুই ব্যাটার। এর আগে ২০২২ আইপিএলে লখনৌ সুপারজায়ান্টসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২১০ রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটি গড়েছিলেন লোকেশ রাহুল ও কুইন্টন ডি কক।  
৭ ছক্কা ও ৫ চারে ৫১ বলে ১০৩ রান করেন সুদর্শন। গিল ৬ ছক্কা ও ৯ চারে ৫৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। ইনিংসের ১৮তম ওভারে দুজনকেই আউট করেন তুষার দেশপান্ডে। ২৩১ রানে থামে গুজরাটের ইনিংস।

গুজরাটের দেয়া ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। তবে ১০৯ রানের জুটি গড়ে চাপ ভালোভাবেই উতরে দিয়েছিলেন মিচেল এবং মইন আলী। 
 ৩৪ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন মিচেল। মইনও পেয়েছেন ফিফটির দেখা। তবে দ্রুত সময়ের ব্যবধানে এই দুজনের উইকেট হারানোয় আর সমীকরণ মেলাতে পারেনি চেন্নাই । শেষের দিকে ধোনি খেলেন ১১ বলের ২৬ রানের অপরাজিত ইনিংস। ধোনির এই ইনিংসে ছিল ১ টি চার আর ৩ টি ৬। এতে করে হারের ব্যবধান কিছুটা কমেছে কিন্তু জয় পাওয়া যায়নি।
২০ ওভারে চেন্নাই ৮ উইকেট হারিয়ে করে ১৯৬ রান।
এই জয়ে গুজরাটের প্লে অফে খেলার সম্ভাবনা টিকে রইল। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের আটে উঠে এল গুজরাট। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ চেন্নাই।