বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৯:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজীবন সম্মাননা পেলেন বিশ্বকাপজয়ী স্কালোনি

আজীবন সম্মাননা পেলেন বিশ্বকাপজয়ী স্কালোনি

২০২১ সাল থেকে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন বানিয়েছেন লিওনেল স্কালোনি। তার এই সফলতার স্বীকৃতিস্বরূপ দুবাইয়ের দ্য আটলান্টিসে মধ্যপ্রাচ্যভিত্তিক সংস্থা গ্লোব সকার অ্যাওয়ার্ড আজীবনের সম্মাননা দিয়েছে তাকে। 

স্কালোনি আজীবন সম্মাননা পেয়ে বলেন, "আমি এই সম্মাননা পেয়ে খুবই আনন্দিত। আমি এই পুরস্কারটি সকল আর্জেন্টাইনকে উৎসর্গ করছি, বিশেষ করে আমার কোচিং স্টাফ— পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল, রবার্তো আয়ালা, মাতিয়াস মান্না, মার্টিন তোকাল্লি, লুইস মার্টিন ও রদ্রিগো ব্যারিওসকে। তারা আমার এই অবিশ্বাস্য অর্জনে অনেক সাহায্য করেছে।"

গ্লোব সকার অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এবং সিইও ওয়ালিদ আহমেদ বলেন, "লিওনেল স্কালোনি একজন অসাধারণ কোচ। তিনি আর্জেন্টিনাকে একটি দুর্দান্ত দল গড়ে তুলেছেন এবং তাদেরকে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন। তার এই সফলতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা তাকে আজীবন সম্মাননা দিচ্ছি।"