শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাঙ্গামাটিতে অবরোধ ও ধর্মঘট: জনজীবনে বিঘ্ন

রাঙ্গামাটিতে অবরোধ ও ধর্মঘট: জনজীবনে বিঘ্ন

ঢাকা প্রেস
রাঙ্গামাটি প্রতিনিধি:-



রাঙ্গামাটিতে ৭২ ঘণ্টার অবরোধ ও পরিবহন ধর্মঘটের কারণে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। পৃথক দুটি সংগঠনের ডাকা এই ধর্মঘটের দ্বিতীয় দিনেও পরিস্থিতি অব্যহত রয়েছে।

 

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনার প্রতিবাদে পাহাড়ি ছাত্র-জনতা এবং আঞ্চলিক সংগঠনগুলো সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে। অন্যদিকে, যানবাহন ভাঙচুর ও চালকদের ওপর হামলার প্রতিবাদে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে।
 

এই অবরোধ ও ধর্মঘটের ফলে রাঙ্গামাটিতে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরবাসীকে সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং টহল জোরদার করেছে।
 

শুক্রবার থেকেই রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে যা এখনো বলবৎ রয়েছে।
 

এই ঘটনাটি রাঙ্গামাটির সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে ঘটছে। অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার ও সংশ্লিষ্ট সকলের দ্রুত পদক্ষেপ নেওয়া আবশ্যক।