শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি 

মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি 

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-


০৯ এপ্রিল ২০২৫ (বুধবার): মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, গতকাল মিয়ানমারের রাজধানী নেপিডোতে ধ্বসে পড়া সরকারি আবাসিক এলাকার ভবনসমূহ পরিদর্শন করা হয় এবং ক্লিয়ারিং অপারেশনের জন্য প্রতিবেদন দেওয়া হয়। 

 

উদ্ধার কার্যক্রমের পাশাপাশি, গতকাল বাংলাদেশের চিকিৎসক দল কর্তৃক গুরুতর আহত ০৪ জন রোগীর জটিল অস্ত্রোপচারসহ সর্বমোট ২৩২ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অদ্যাবধি বাংলাদেশের মেডিকেল টিম কর্তৃক সর্বমোট ৮৫১ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 
 

উল্লেখ্য যে, বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের উদ্দেশ্যে তৃতীয় পর্যায়ে গতকাল প্রায় ১২০ মেট্রিক টন ত্রাণ (শুকনো খাবার, জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী, বিশুদ্ধ পানি, তাবু, কম্বল এবং অন্যান্য দ্রব্য সামগ্রী) নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ 'বানৌজা সমুদ্র অভিযান' চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। জাহাজটি আগামী ১১ এপ্রিল ২০২৫ তারিখে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে আশা করা যায়।