শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দিন দিন কমছে কুড়িগ্রামের তাপমাত্রা, আজ ১৭.৫ ডিগ্রি

দিন দিন কমছে কুড়িগ্রামের তাপমাত্রা, আজ ১৭.৫ ডিগ্রি

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। এক সপ্তাহে তাপমাত্রা কমেছে ৭-৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 
 

দিন দিন কমছে কুড়িগ্রামের তাপমাত্রা, আজ ১৭.৫ ডিগ্রি


এদিকে মধ্যে রাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে  বিস্তীর্ণ এলাকা। এসময় ভোররাত থেকে বৃষ্টি মতো ঝড়তে থাকে কুয়াশা। যা সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত অব্যাহত থাকে। ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যানবাহনগুলো বিলম্বে যাতায়াত করছে।  
 

দিন দিন কমছে কুড়িগ্রামের তাপমাত্রা, আজ ১৭.৫ ডিগ্রি — ছবি ২

 

অন্যদিকে কুয়াশা ও ঠান্ডার কারণে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। তারা সময় মতো কাজে যেতে পারছে না।
 

দিন দিন কমছে কুড়িগ্রামের তাপমাত্রা, আজ ১৭.৫ ডিগ্রি — ছবি ৩


কুড়িগ্রাম পৌর শহরের ধরলা ব্রিজ এলাকার রহমত আলী বলেন, এখনো যে কুয়াশা পড়ছে, কয়দিন পর যে কি হবে বলা যাচ্ছে না। ঘন কুয়াশার কারণে কাজ করতে বড় সমস্যা হচ্ছে। হাত বরফ হয়ে যায়। 
 

দিন দিন কমছে কুড়িগ্রামের তাপমাত্রা, আজ ১৭.৫ ডিগ্রি — ছবি ৪


কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হিমালয়ের বাতাস বইতে পারে। তখন ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।