শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ময়মনসিংহসহ তিন জেলায় বন্যায় ১০ জনের মৃত্যু

ময়মনসিংহসহ তিন জেলায় বন্যায় ১০ জনের মৃত্যু

ঢাকা প্রেস নিউজ


বন্যা পরিস্থিতির উন্নতি, তবে জানহানি ও ক্ষতির পরিমাণ উদ্বেগজনক.......

ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলায় সাম্প্রতিক বন্যায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, তিন জেলার ১৩টি উপজেলার ৬৩ হাজার ১৭১টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
 

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বন্যার পূর্বাভাস থাকা সত্ত্বেও এই বিপদের মাত্রা কম মূল্যায়ন করা হয়নি। পরিস্থিতি মোকাবিলায় এ পর্যন্ত ৭২ লাখ টাকা, ৪ হাজার ৪০০ মেট্রিক টন চাল এবং ৭ হাজার প্যাকেট খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
 

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানিয়েছেন, বর্তমানে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। তবে জানহানি ও বিস্তৃত ক্ষতির পরিমাণ উদ্বেগজনক।