শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও):-

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তিনি দাবি করেন যে ফ্যাসিবাদের মূল কেন্দ্র ভারতেই অবস্থান করছে।
 

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 

মির্জা ফখরুল আরও বলেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় একটি নির্বাচিত সংসদের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।
 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, প্রশাসন বা কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে না। বরং সারাদেশের নেতাকর্মীদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
 

এর আগে, ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির নতুন টিনসেড কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মির্জা ফখরুল। পরবর্তীতে তিনি জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একটি বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।