বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে খেলবেন অ্যালেক্স হেলস

খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে খেলবেন অ্যালেক্স হেলস

ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে খেলবেন বলে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
 সোমবার (১২ ফেব্রুয়ারি) দলের অফিসিয়াল ফেসবুক পেজে হেলসকে নিয়ে একটি ফটোকার্ডের ভিডিও পোস্ট করা হয়।

 

হেলসের আগমন টাইগার্সের শক্তি বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। এর আগে দলে ভেড়ানো হয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে।

 

চলতি বিপিএলে খুলনার শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম চার ম্যাচে জয় তুলে নিয়েছিল দলটি। কিন্তু এরপর টানা তিন ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে। হেলস ও হোল্ডার দলে যোগদানের পর টাইগার্স আবার জয়ের পথে ফিরে আসতে পারবে বলে আশা করছেন সমর্থকরা।

 

হেলস একজন অভিজ্ঞ ও আক্রমণাত্মক ব্যাটসম্যান। তিনি ইংল্যান্ডের হয়ে ১১ টেস্ট, ৭০ ওয়ানডে এবং ৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।