টেনিস এলবো মূলত হাতে ব্যথার একটি অবস্থা। যারা হাতের ব্যথায় ভুগছেন, তাদের অনেকেরই এই সমস্যা থাকতে পারে। প্রথমদিকে এই ব্যথাটা অল্প থাকে যেটা সহনীয় মাত্রায় থাকে। কিন্তু যদি এই অবস্থায় বারবার একই ধরনের মুভমেন্ট করা হয়, তাহলে বড় ধরনের টিয়ার হয় এবং তা ক্রনিক ব্যথায় রূপান্তরিত হয়। ‘টেনিস এলবো’ শব্দটা দিয়ে মনে হতে পারে, যারা লং টেনিস খেলেন তাদের ক্ষেত্রে হয়। কিন্তু আসলে কথাটি সঠিক নয়।







