শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

০১টি ওয়ানশুটারগান এবং ০১ রাউন্ড গুলি সহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।

০১টি ওয়ানশুটারগান এবং ০১ রাউন্ড গুলি সহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।

 

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-



সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৫ অক্টোবর ২০২৪ তারিখ চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামস্থ বাকের আলী বিজিবি ক্যাম্প সংলগ্ন গরুর বিটস্থ জনৈক ফটিক হোসেন এর বসত বাড়ীর উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ জালাল (৪৮), পিতা-মৃত তোফাজ্জল হোসেন, সাং-বাথানপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ওয়ানশুটারগান-০১টি এবং গুলি ০১ রাউন্ড সহ গ্রেফতার করে।


 

০১টি ওয়ানশুটারগান এবং ০১ রাউন্ড গুলি সহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।



র‌্যাব-৫, সিপিসি-১ এর নিকট গোয়েন্দা তথ্য আসে যে, সীমান্তবর্তী এলাকা থেকে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে প্রবেশ করবে। গোপন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে গোয়েন্দা দল ও একটি চৌকস আভিযানিক দল তৎক্ষণাৎ উক্ত এলাকায় গমন করে এবং প্রাপ্ত গোপন তথ্য এর উপর নির্ভর করে বিবরণ মোতাবেক সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামস্থ বাকের আলী বিজিবি ক্যাম্প সংলগ্ন গরুর বিট জনৈক ফটিক হোসেন এর বসত বাড়ীর উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তির নিকট থেকে উল্লেখিত আলামত সমূহ উদ্ধার করা হয়।

 

০১টি ওয়ানশুটারগান এবং ০১ রাউন্ড গুলি সহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার। — ছবি ২



উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।