শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঢাকা ও নারায়নগঞ্জে বিনামূল্যে খাবার দিচ্ছে শাহবাজ ফাউন্ডেশন

ঢাকা ও নারায়নগঞ্জে বিনামূল্যে খাবার দিচ্ছে শাহবাজ ফাউন্ডেশন

ঢাকা প্রেস,আবুল কালাম আজাদ:-


ক্ষুধার্ত মুক্ত এদেশ গড়ার প্রত্যয় নিয়ে গত ২ বছর ধরে বিনামূল্যে খাবার বিতরণ করে যাচ্ছে দস্তরখানা নামে একটি ইসলামিক প্রতিষ্ঠান শাহাবাজ ফাউন্ডেশন।


 

ঢাকা ও নারায়নগঞ্জে বিনামূল্যে খাবার দিচ্ছে শাহবাজ ফাউন্ডেশন



রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে ও নারায়নগঞ্জের ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ফ্লাইওভারের নিচে শাহবাজ ফাউন্ডেশনের উদ্যাগে গত ২ বছর যাবত সাপ্তাহে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দুপুরের খাবার বিতরণ করে আসছেন। প্রতিদিন তিন শতাধিক অসহায় হতদরিদ্র,পথচারি, রিক্সাচালক, সিএনজিচালক ও শিশুসহ সবার মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে যাচ্ছেন এ ইসলামী প্রতিষ্ঠান।

দস্তরখানের সদস্য মোঃ আব্দুল্লাহ বলেন, শাহাবাজ ফাউন্ডেশন দস্তরখানা নামে গত ২ বছর ধরে এই কার্যক্রম চলমান রয়েছে। খাবার ম্যানুতে রয়েছে ভাত, মাছ, মাংস, ডাল, আলু ভর্তা ও শাকসবজি।

বাকি শুক্রবার ও শনিবার করার পরিকল্পনা রয়েছে।