শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ প্রতিষ্ঠান জরিমানা

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ প্রতিষ্ঠান জরিমানা

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-


 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে চাঁদপুর জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ও সন্ধ্যায় শহরের বিভিন্ন বাজারে পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অন্যান্য অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ জানান, দুপুরে বাবুরহাট বাজারে পরিচালিত অভিযানে মুন্সী ফার্মেসী এবং নাফিসা সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, সন্ধ্যায় ওয়ারলেস বাজারে পরিচালিত অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ও কৃষি বিপণন আইন লঙ্ঘনের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নুর হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলা পুলিশের একটি চৌকস দল অংশগ্রহণ করে।