শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৯:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চাঁদপুরের ইলিশের আড়ত ফিরে পেল সরগরমতা

চাঁদপুরের ইলিশের আড়ত ফিরে পেল সরগরমতা

ঢাকা প্রেস নিউজ,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-


চাঁদপুরের ইলিশের বাজারে নতুন জীবন.........

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ ধরা শুরু হওয়ায় আবারও সরগরম হয়ে উঠেছে আড়তগুলো। মঙ্গলবার সকালে সদর উপজেলার হরিণা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, জেলেরা ধরে আনা ইলিশ নিয়ে আড়তগুলোতে ভিড় জমিয়েছেন।
 

বরফ ছাড়া এই ইলিশ জেলেদের উপস্থিতিতে হাঁকডাক দিয়ে বিক্রি হচ্ছে। মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে মাছ। ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে বাজার। স্থানীয় ক্রেতারা জানান, এই ঘাটের ইলিশে কোনো ভেজাল নেই এবং দামও তুলনামূলক কম।
 

আড়তদাররা জানান, ইলিশের দাম সাইজ অনুযায়ী ভিন্ন। ছোট সাইজের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা, মাঝারি সাইজের ৪৫০ থেকে ৫০০ টাকা এবং বড় সাইজের ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকা।
 

ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেন, ইলিশ পরিভ্রমণশীল মাছ এবং বছরজুড়েই ডিম ছাড়ে। তবে এই সময়টাতে সাগর থেকে মিঠা পানিতে আসে। তিনি মনে করেন, ইলিশের চলাচলের পথ সুগম করলে নদীতে বছরজুড়েই ইলিশ পাওয়া যাবে।