শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্প পুনরায় চালু

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্প পুনরায় চালু

ঢাকা প্রেস
রংপুর প্রতিনিধি:-


 

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্পের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
 

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, "ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী পুলিশবৃন্দ বিশ্ববিদ্যালয় পরিবারেরই একজন সদস্য। আমরা সবাই মিলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করব।" তিনি আরও বলেন, "গত জুলাই মাসে ঘটে যাওয়া দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।"
 

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়ফুজ্জামান ফারুকী বলেন, "পুলিশ ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের ইতিবাচক ভাবমূর্তি ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য।"
 

উল্লেখ্য, গত জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের এক ঘটনায় ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্পের কার্যক্রম বন্ধ ছিল।

এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাবৃন্দ, ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।