সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে একাধিক পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৬ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।   
 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক
পদের সংখ্যা: ০৩টি 
লোকবল নিযোগ: ০৬টি  

 

পদের নাম: সহকারী পরিচালক (এক্স ক্যাডার–পাবলিকেশন)
পদসংখ্যা: ০২টি 
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা/প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স/ইংরেজি/বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।  

 

পদের নাম: অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশন)
পদসংখ্যা: ০৩টি 
বেতন: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা/ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স/ইংরেজি/বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। 

 

পদের নাম: অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশন) (ফটোগ্রাফার)
পদসংখ্যা: ০১টি 
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: টেলিভিশন, চলচ্চিত্র, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। 

বয়সসীমা: ২১ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২১ হতে ৩২ বছর।
আবেদন ফি: অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট প্রার্থী বাংলা কিউআর কোড–সংবলিত একটি পেমেন্ট পেজ পাবেন। মুঠোফোনের পেমেন্ট অ্যাপের (বাংলা কিউআর সাপোর্ট করে এরূপ ব্যাংক/এমএফএস) মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে ২০০ টাকা আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে। 

আবেদন যেভাবে:আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।   

আবেদনের শেষ সময়: ০৮ জুলাই ২০২৪