সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ট্রায়াল ম্যাচে সিনিয়র দলের কষ্টার্জিত জয়: ম্যাচ সেরা রিয়াজ

ট্রায়াল ম্যাচে সিনিয়র দলের কষ্টার্জিত জয়: ম্যাচ সেরা রিয়াজ

ক্রীড়া ডেস্ক:-


 
নগরীর ৩৯ নং ওয়ার্ডের দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আয়োজন প্রীতি ম্যাচে সিনিয়র সবুজ দল ৩-২ গোলে জুনিয়র সাদা দল কে হারিয়েছে।


বৃহস্পতিবার বিকেলে জয়ী দলের স্টাইগার রিয়াজ ২ গোল ও ১টিতে সহায়তা করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।


খেলায় গোল করেন জয়ী দলের পক্ষে রিয়াজ ও শিমুল এবং জুনিয়র দলের পক্ষে জিসান,অপর একটি আত্মঘাতী গোল।

 

দক্ষিণ হালিশহরস্থ সিডিএ বালুর ০২নং মাঠে প্রাকটিস সেশন ও খেলা শেষে পুরস্কার বিতরণ করেন একাডেমির পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন।
 

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, টিম ম্যানেজার ও জেনারেল সেক্রেটারি সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,, অভিভাবক সদস্য মোঃ সেলিম,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

শনিবার বিকেলে একই মাঠে বিকেল সাড়ে তিনটায় ২৫ নং ওয়ার্ডের রামপুরা ফুটবল একাডেমির সাথে (অ-১৪/১৫) বয়সী খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।