শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:০৪:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

১২০ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১২০ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ সকাল ০৯:৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শ্রীমন্তপুর ইউনিয়নের অর্ন্তগত বরেন্দ্র আলীম মাদ্রাসার পূর্ব পার্শ্বে খেলার মাঠের ভিতর অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেন্সিডিল সহ ১। মোঃ মাসুদ রানা (৪০), পিতা-মোঃ মঞ্জুর রহমান, মাতা-মোসাঃ মাবিয়া বেগম, সাং-গোপালপুর, ২। মোঃ তরিকুল ইসলাম (৩২), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-ঝুমেরা বেগম, সাং-শ্যামপুর, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনাববগঞ্জদ্বয়কে গ্রেফতার করে। 
 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান সরবারহ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করে এবং উক্ত স্থানে গমন পূর্বক অভিযান পরিচালনাকালে মাদক সরবাহের সময় উপরোক্ত আসামীদ্বয়কে ১২০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। 
 

উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।