শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঢাকা প্রেস,কুয়াকাটা প্রতিনিধি:-
 

কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পৌরসভা পর্যন্ত বিস্তৃত এলাকায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের ব্যাপক অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে এই অভিযান চলছে, যা দুদিনের জন্য নির্ধারিত রয়েছে।

 

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কুয়াকাটা পৌরসভার প্রশাসকসহ বাংলাদেশ সেনাবাহিনী, মহিপুর থানা পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের সদস্যরা অংশগ্রহণ করছেন।
 

এর আগে, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বারবার নোটিশ দেওয়া হলেও অনেকে তা উপেক্ষা করেছেন। পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছে।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নেওয়ায় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।