শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৭:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ-


দীর্ঘ ৪০ বছর যাবত ইমামতি করেন  আব্দুল হালিম(৭০) ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ী কোম্পানীগন্জ থেকে আজ কর্মস্হলে আসলে রাস্তা পার হতে সময় সিমেন্ট কোম্পানীর ট্রাক চাপা দিলে ঘটনাস্হলেই তার মৃত্যু ঘটে।

বাঁশবাড়ীয়া  ১ নং ওয়ার্ডের বাতারপাড়া এলাকার বাসিন্দা ওমর ফারুক জানায়, হুজুর দীর্ঘ ৪০ বছরের ও অধিক দিন যাবত বাতারপাড়া কানন হাসান গোমস্তা জামে মসজিদের ইমামতি করেন ও মক্তবে পড়ান।

ঈদের জামাত পড়ে দেশের বাড়ী বরিশালে বেড়াতে যান,ছুটি শেষে আজ বিকাল ২ টায় ইউনিটেক্স মিলের সামনে গাড়ী থেকে নেমে রাস্তা পার হয়ে কর্মস্হল সমজিদে যাওয়ার সময়   ওনাকে  একটি কনফিডেন্স সিমেন্ট এরকোম্পানীর  গাড়ি স্লো করেন এবং ঐ কনফিডেন্স গাড়ির পিছনে এসে  অন্য একটি কন্টেইনার ধাক্কা দেই,, আর ধাক্কা দেওয়া তে কনফিডেন্স সিমেন্ট এর গাড়িটি হুজুরের পায়ের ওপর চাকা ওঠে  পড়ে যার ফলে হুজুরের পা একদম রাস্তার সাথে পিষে যায়, লোকজন তাকে উদ্ধার করে চমেক পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে,  অতিরিক্ত রক্তপাত হয়ে মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানান।

স্বানীয়রা জানায়,ইমামসাহেব  ৪০ বছর যাবত বাতারপাড়া কানন হাসান গোমস্তা জামে মসজিদে ইমামতি দায়িত্বে ছিলেন এবং তার পাশাপাশি ইউনিটেক্স স্পিনিং মিলস চাকরিও করেন।

তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে,অনেকেই কান্নায ভেঙ্গে পড়েন,তারা বলেন,আমাদের কে হুজুর আরবী পড়ান,মসজিদে সুনামের সাথে ইমামতি করেছেন।তার অনেক সুনাম রয়েছে।