শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫১:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ১৭ কোটি টাকার ক্যাবল চুরির ঘটনায় ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ১৭ কোটি টাকার ক্যাবল চুরির ঘটনায় ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের ১৭ কোটি টাকার ক্যাবল চুরির ঘটনায় কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে।
 

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুদকের কক্সবাজার জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করা হয়। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন, সিপিজিসিবিএলের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. আলফাজ উদ্দিন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল মেরিনের মালিক মো. ইকবাল হোসেন।
 

তদন্তে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ১৭ কোটি টাকার তামার ক্যাবল চুরি করে বিক্রি করে দিয়েছে। গত আগস্টে তারা তিনটি কনটেইনারে ৫৬.৯০ টন ক্যাবল গোপনে বিক্রি করে।
 

দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন।